রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরের মুক্তমঞ্চে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
চারুকলার গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের আয়োজনে ছয়দিন ব্যাপী এ প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের নয়টি ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রদর্শনীতে ২৫০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
