২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর প্রেসক্লাবের নেতৃত্বে খায়রুল-রাহিম

গাজীপুর প্রেসক্লাবের সদস্যরা ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 11:40 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মো. খায়রুল ইসলাম সভাপতি ও রাহিম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Image
রাহিম সরকার

রাহিম সরকার

নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. জান-এ-আলম, কোষাধক্ষ্য হাজিনুর শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক সারওয়ার হোসেন।

সদস্যরা হলেন মো. মুজিবুর রহমান, এনামুল হক, শাহ সামসুল হক রিপন, আবুল হোসেন, শরীফ আহমেদ শামীম, মো. আমিনুল ইসলাম, ও মো. হুসাইন ইমাম।

তাদের মধ্যে সহ-সভপতি মো. আলমগীর হোসেন এবং ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে সারওয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।