২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে রেল লাইনের পাশে নারীর লাশ

নরসিংদী সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 11:37 AM

Updated : 19 Aug 2022, 01:52 PM

নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, উপজেলার তিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাশটি তারা উদ্ধার করেন। 

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।   

“ওই নারীর পরনে নীল রঙ্গের সালোয়ার কমিজ রয়েছে; তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।” 

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।