২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের দণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 04:14 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

শনিবার উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান তাকে এ দণ্ড দেন বলে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান।

দণ্ডিত ক্লিনটন বাড়ৈ (২৫) উপজেলার শুয়াগ্রামের স্টিফেন প্রবীর বাড়ৈর ছেলে।

ওসি ফারুক বলেন, শুয়াগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করেন ক্লিনটন বাড়ৈ। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে ক্লিনটনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয়মাসের কারাদণ্ড দেন বলে জানান তিনি।