বেনাপোলে হাতবোমাসহ যুবক আটক
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১১টি হাতবোমসহ এক যুবকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের সীমান্তবর্তী ছোটআচড়া গ্রামের তৌহিদুলের বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সাহিদুল ইসলাম (৩৮) ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারত থেকে হাতবোমার একটি বড় চালান এনে বাড়িতে মজুত রেখেছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল ওই বাড়িতে অভিযান চালিয়ে সাহিদুলকে আটক করে।
“পরে ওই বাসা বাড়িতে তল্লাশি করে একটি ব্যাগের ভিতর ১১টি হাতবোমা পাওয়া যায়।”
আরিফুল হক বলেন, উদ্ধার হাতবোমাসহ সাহিদুলকে বেনাপোল পোর্ট দেওয়া হয়েছে।
