ঝিনাইদহে আটো-পাওয়ার টিলার সংঘর্ষে নারীর মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলায় অটোরিকশা ও পাওয়ার টিলারের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
নিহত সানোয়ারা বেগম (৫০) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী।
সদর উপজেলার হামায়া এলাকার বাজারগোপালপুর-হলিধানী সড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি এমদাদুল বলেন, অটেরিকশাটি যাত্রী নিয়ে বাজারগোপালপুর থেকে হলিধানী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সানোয়ারা নিহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে এ পুরিশ কর্মকর্তা জানান।
