২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পিস্তলসহ ২ ‘অস্ত্র বিক্রেতা’ আটক

খুলনা শহরের হাজি মহসিন সড়কে অভিযান চালিয়ে পিস্তলসহ দুই ‘অস্ত্র বিক্রেতাকে’ আটক করেছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 03:54 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

র‌্যাব ৬-এর খুলনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - জেলার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের মিরাজ মোল্লা (২৮) ও সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকার মাসুম হাওলাদার (৩০)।

র‌্যাব কর্মকর্তা জাহিদুল বলেন, হাজি মহসিন সড়কে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।

“অস্ত্র ব্যবসায়ী মিরাজ ও মাসুমকে আটকের পাশাপাশি একটি ৯এমএম পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।