২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম

ভোলার লালমোহন উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে কয়েকজন যুবক।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 06:41 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

বুধবার বদরপুর ইউনিয়নের হাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

আহত মো. আক্তার ফারুক নাজিরপুর মাদ্রাসার শিক্ষক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

শিক্ষক ফারুকের অভিযোগ, মাদ্রাসায় আসা ও যাওয়ার পথে তার মেয়েকে দীর্ঘদিন ধরে একই এলাকার পিয়াল, তার ভাগ্নে মুন্না ও রাতুলসহ কয়েকজন মিলে উত্ত্যক্ত করে আসছে।

বুধবার সকালে মেয়েকে ইভটিজিংয়ের ঘটনা স্থানীয়দেরকে জানাতে যান উল্লেখ করে আক্তার ফারুক বলেন, এ সময় পিয়াল, মুন্না ও রাতুলসহ ৫/৬ জনে মিলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে বরিশাল মেডিকেলে পাঠানো হয়।