২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে বিকরোধের জেরে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।    

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 04:08 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোনাগাজী মডেল থানার ওসি মো.মোয়াজ্জেম হোসেন জানায়, সোমবার দুপুরে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরইঞ্জিমান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নানের বাড়ি (৬৫) ওই গ্রামে।

মান্নানের ছেলে খোকা মিয়া বলেন, একখণ্ড জমি নিয়ে তার বাবার সঙ্গে একই বাড়ির আবুল কালামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“এর জেরে আবুল কালামের নেতৃত্বে তার ছেলে বেলাল হোসেন, জামশেদ আলম, স্থানীয় শাহীন ও ভোলা মিয়াসহ ৭/৮ জন সন্ত্রাসী তার বাবার বুকে ও মাথায় আঘাত করে চলে যায়।”

পরে লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন বলে খোকা জানান।

ওসি মোয়াজ্জেম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।