রাঙামাটিতে গ্রেপ্তার ছাত্রী সংস্থার ৭ নেত্রী রিমান্ডে
রাঙামাটিতে এক সপ্তাহ আগে নাশকতার পরিকল্পনা অভিযোগে গ্রেপ্তার ইসলামী ছাত্রী সংস্থার সাত নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওার আদেশ দিয়েছে আদালত।
বোরবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদ আহম্মদ এ আদেশ দেন।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মহিউল ইসলাম জানান, আটক সাত জনকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে পুলিশ। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
গত ২৬ মার্চ লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকার রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনির বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু লিফলেট ও জিহাদি বই জব্দ করা হয়।
আটকরা হলেন রাবেতা মডেল স্কুলের শিক্ষক ও জামায়াত নেতা ওসমান গনির স্ত্রী মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮), রাঙামাটির শহরের কাঠালতলির মোছা. শাহানাজ (২৭), লক্ষ্মীপুরের মোছা. নাছিমা আক্তার (৩০), রাঙামাটি শহরের আমানতবাগের মোছা. মাহমুদা (২৯), ঢাকার বনশ্রীর মোছা. তাহসিনা ফাতিমা (২৪), চট্টগ্রামের সাতকানিয়ার মিহতাহুল জান্নাত (২১) এবং চট্টগ্রামের চান্দগাও এলাকার মোছা. সাহিদা (২৫)।
মহিউল ইসলাম বলেন, এরা সবাই ইসলামী ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেত্রী বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন তারা।
