২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 02:43 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. বিকাশ রায়হান জানান।

মৃত নজরুল ইসলাম (৫১) জয়পুরহাটের আক্কেলপুরের দুলালী এলাকার রমজান আলীর ছেলে।

Image
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। ২০১৭ সালের ২৫ জুলাই তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আনা হয়।

জেলার বলেন, নজরুল হৃদরোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।