২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 10:52 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

উপজেলার বামনদিঘি বালাপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে শনিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী জানিয়েছেন।

নিহত মো. সবুজ (২৫) উপজেলার জগদীশপুর সাহাপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

ওসি বাকী বলেন, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসির বাসটি ট্রলিকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।

স্থানীয় জনপ্রতিনিধির ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।