২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস ‍উল্টে নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত পাঁচজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 11:03 AM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, উপজেলার সৈয়দপুর মডেল বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - ইনায়েতগঞ্জ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জগন্নাতপুর উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আছদ্দর আলীর ছেলে কপিল উদ্দিন (২২), লাখাই উপজেলার করাব গ্রামের জাবেদ আলীর স্ত্রী শামসুন্নাহার বেগম (৬৫) ও তার ছেলে খোকন মিয়া (৩৫)।

ওসি বিমল বলেন, সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জমিতে উল্টে পড়লে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে তাজপুরের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতলে নেওয়ার পর একজন মারা যান।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

দুইজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাকি একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।