২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুড়ছে পাটকল

খুলনা নগরীতে একটি বেসরকারি পাটকলে আগুন ধরেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 06:02 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

খানজাহান আলী থানার ওসি মো. লিয়াকত আলী জানান, মঙ্গলবার বিকালে খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর বাইপাস সড়কে ‘এফ আর জুট মিলে’ আগুন ধরে।  

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে তিনি জানান।

ওসি লিয়াকত জানান, বিকাল সোয়া ৩টার দিকে এফ আর জুট মিলের সুতা তৈরির পর বাতিল হওয়া সুতার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আরও তিনটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

“আগুনের ভয়াবহতা দেখে মনে হচ্ছে চারটি গুদামের পাটজাত দ্রব্য অবশিষ্ট নেই।”

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন বলেন, আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ এই মূহূর্তে নিরূপন করা সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি টিম কাজ করছে।