২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত 

গাজীপুর সদর উপজেলায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 11:06 AM

Updated : 19 Aug 2022, 01:48 PM

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড় এলাকার ফুয়াং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.অহিদুজ্জামান জানান।

নিহত হুমায়ূন আহম্মেদ (২৪) সদরের মনিপুর নয়াপাড়া এলাকার মোছলেম উদ্দিনের ছেলে।

তিনি ফুয়াং কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

ইন্সপেক্টর অহিদুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাইসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হুমায়ূন। পথে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।