১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পাওয়ার ট্রলি উল্টে নিহত ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইট বোঝাই পাওয়ার ট্রলি উল্টে একজন নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 02:41 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গীবাজারের পাশে নহনা নদীর উপর সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।

নিহত সফির উদ্দীন (৪০) উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে উপজেলার সামাদ ব্রিকস থেকে ইট কিনে পাওয়ার ট্রলিতে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন সফির উদ্দীন। পথে ট্রলিটি পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে সফির উদ্দীন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।