২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

পাবনার সদর উপজেলায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে; যিনি পূর্ব কোনো বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার বলে ধারণা করছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 10:59 AM

Updated : 08 Apr 2022, 06:07 PM

নিহত আব্দুর রশিদ (৫৫) উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের ওই গ্রামের ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, রোববার সকালে রশিদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে  পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। রশিদকে অন্য কোথাও বটি দিয়ে গলাকেটে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

জালাল বলেন, এ ঘটনায় কে বা কারা জড়িত প্রাথমিকভাবে তা নিশ্চিত করা যায়নি। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।