২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় মাহেন্দ্র চাপায় শিক্ষক নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় মাহেন্দ্র চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক নারী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2018, 01:39 PM

Updated : 19 Aug 2022, 01:46 PM

উপজেলার ১১ মাইল এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান।

নিহত আকরাম হোসেন (৪৩) কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি।

আহত মিরা খাতুনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রতন শেখ বলেন, আকরাম ও মিরা মোটরসাইকেলে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি মাহেন্দ্র তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আকরামের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।