২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত এডিশনাল আইজি মোখলেসুর

কুমিল্লায় দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমানসহ তিনজন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 09:29 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

মোখলেসুর রহমান ডান হাতে আঘাত পেয়েছেন। তার আঘাত ততটা গুরুতর নয় বলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

আহত অন্যরা হলেন- অতিরিক্ত মহাপরিদর্শকের দেহরক্ষী ও গাড়িচালক। আহত সবাইকে কুমিল্লা সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এসপি আবিদ বলেন, সরকারি একটি জিপে করে এডিশনাল আইজি মোখলেসুর রহমান দেহরক্ষীকে নিয়ে ফেনী থেকে ঢাকা ফিরছিলেন।

“রাত ৮টার দিকে একটি কভার্ডভ্যান ও রড বহনকারী একটি লরির সঙ্গে তাদের জিপের সংঘর্ষ হয়। এতে অতিরিক্ত আইজিপি ডান হাতে আঘাত পান।”