২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ

জামালপুরের মাদারগঞ্জে একটি বাগান থেকে এক তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2018, 05:26 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

বুধবার উপজেলার ঝাড়কাটা ব্রিজ সংলগ্ন একটি বাগান থেকে তাদের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে মাদারগঞ্জের সহকারী পুলিশ সুপার সামিউল হক জানান।

নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার নলছিয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও ইসলামপুর উপজেলার নোয়ারপাড়ার কালাম মন্ডলের মেয়ে জয়া আক্তার (২২)।

সুজন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টে চাকরি করতেন। তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না কি জানাতে পারেনি পুলিশ।

এএসপি সামিউল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাদেরকে কেউ হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে না কি তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মামলা হয়েছে।