সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিত করা হয় বলে জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন নিশ্চিত করেছেন।
সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণে সম্পাদক একরামুল হকের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না ৪৮ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
