২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ফরিদপুরে এক সপ্তাহ আগে নিখোঁজ দশ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 01:45 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মিঞাপাড়ার একটি বাঁশ ঝাড় থেকে বুধবার রাতে লাশটি উদ্ধার করেন তারা।

নিহত নিরব খন্দকার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আসাদ খন্দকারের ছেলে।

এসআই মোয়াজ্জেম বলেন, এক সপ্তাহ আহে নিরব নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজির পর রোববার তার খালা তাসলিমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার রাতে মিঞাপাড়ায় গন্ধ ছড়ালে এলাকাবাসী থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে নিরবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।