০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে সড়কে প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের ত্রিশালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লেগুনার চাপায় শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 12:09 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈইলর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কৃষ্ণ (৬) উপজেলার পালপাড়ার প্রয়াত জগদীশের ছেলে। রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের (প্রাইমারি শাখা) তৃতীয় শ্রেণিতে পড়তো সে।

ওসি জাকিউর বলেন, সকালে বৈইলর বাজারে রাস্তায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণকে চাপা দেয় সেনপাড়া থেকে আসা একটি লেগুনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয়রা আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানান তিনি।