২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ ঘরে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ

ফেনী সদরে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 09:03 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বারাহিপুর এলাকার আনোয়ার উল্যাহ সড়কের সুলতান হক ম্যানশন থেকে তার লাশ উদ্ধার হয় বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।

নিহত শিরিন সুলতানা রত্না (১৬) সৌদি প্রবাসী আনিছুল হকের মেয়ে। শহরের পৌর বালিকা বিদ্যা নিকেতন থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে সে।

হত্যায় জড়িত থাকার অভিযোগে বিল্পব নামে এক যুবককে আটক করা হয়েছে।

ওসি রাশেদ খাঁন বলেন, সুলতান হক ম্যানশনের তৃতীয় তলায় একটি ঘরে মায়ের সঙ্গে থাকত রত্না। বৃহস্পতিবার বিকালে মা সালমা আক্তার এক আত্মীয়ের বাড়িতে গেলে রত্না বাসায় একা ছিল।

“একটি বাড়ির চার তলার ভাড়াটিয়া বিপ্লবকে সন্ধ্যায় মেয়েটির ঘর থেকে বের হতে দেখে অন্য ফ্লাটের বাসিন্দারা। এসময় তার শার্টে রক্তের দাগ দেখতে পেয়ে তাকে আটক করে এবং ঘরে ঢুকে রত্নার গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে।”

পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে বিপ্লবকে ছুরিসহ আটক করা হয়েছে।