৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কাদেরের মায়ের কুলখানি

নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা বেগমের কুলখানি সম্পন্ন হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 07:10 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে বৃহস্পতিবার কুলখানিতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অর্ধলক্ষাধিক লোক অংশ নেন।

মন্ত্রী কাদের নিজে ও বসুরহাট পৌরসভার মেয়র মির্জা আব্দুল কাদের অতিথিদের তদারক করেন।

কাদেরের মা ফজিলাতুন্নেসা গত সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কুলখানিতে ছিলেন।

পুরনো খবর:

কাদেরের মায়ের দাফন সম্পন্ন
ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক