৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 12:46 AM

Updated : 08 Apr 2022, 05:58 PM

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা ৯২ বছর বয়সে সোমবার রাতে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যু সংবাদ শুনে মহাসচিব স্যার গভীর শোক প্রকাশ করেছেন।

“তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন।”

গত কিছুদিন ধরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি মহাসচিব ফখরুলের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এর মধ্যেই কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ফখরুল।

পুরনো খবর:

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যু