কাশিমপুরে কারাবন্দির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
মো. শহিদুল ইসলাম (৪৭) নামে এই হাজতি সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
শহিদুল নীলফামারীর কিশোরগঞ্জ থানার মিতাইডাঙ্গার ইদ্রিস আলীর ছেলে।
কাশিমপুর কারাগার পার্ট ১-এর জেলার মো. আনোয়ার হোসেন বলেন, নারীনির্যাতন মামলার আসামি শহিদুল ২০১৬ সালের ২৩ অক্টোবর গ্রেপ্তার হন।
“সোমবার সকালে হঠাৎ বুকেব্যথার কথা বলেন শহিদুল। তাকে প্রথমে কারা হাসপাতালে, পরে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।”
