গাজীপুরে আগুনে পুড়ল ৬ দোকান
গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ও মালামাল পুড়ে গেছে। আগুনে কেউ হতাহত হয়নি।
সোমবার কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. কবিরুল ইসলাম এ কথা জানান,
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তানভীর হোসেনের মার্কেটে ফার্নিচারের দোকানে এক আগুন লাগে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
“আগুনে ফার্নিচারের তিনটি দোকান, কাঠ ও মালামাল পুড়ে গেছে।”
স্টেশনের অফিসার আরও বলেন, রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী এলাকায় নেওয়াজ মার্কেটে আগুন ধরে যায়। এতে একটি কাপড়ের দোকানসহ তিনটি দোকান পুড়ে গেছে।
