২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির পাশে গলাকাটা লাশ, গৃহবধূ আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পরকীয়ার জেরে’ এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 01:32 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রোববার দৌলতপুর থানার ওসি শাহ দারা খান এ কথা জানান।

নিহত কুদরত আলী (৪০) উপজেলার খলিশাকুন্ডির পরেশ মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ দারা বলেন, “পরকীয়ার জেরে শনিবার গভীররাতে নিজের বাড়িতে কুদরতকে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে স্ত্রী মাছুরা খাতুন (২৫)। পরদিন সকালে বাড়ির পাশের কলাবাগান থেকে কুদরতের লাশ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় মাছুরাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।