২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী-শিশুসহ আটক ২০

অবৈধপ‌থে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমা‌ন্তে নারী ও শিশুসহ ২০ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 05:48 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, শুক্রবার দুপুরে আমড়াখালি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও নয়টি শিশু রয়েছে। এদের বাড়ি সাতক্ষীরা, নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। 

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুবেদার ওহাব বলেন, অবৈধপ‌থে বেশ‌ কিছু নারী-পুরুষ ভারত থেকে ফিরছে এমন খবরে বিজিবির টহলদল অভিযান চালায়।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।