হাতিয়ায় ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ
নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
বুধবার সূর্যমুখী ঘাটের পাশে মেঘনা নদীতে এই অপহরণের ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান।
ওসি বলেন, বিকালে সূর্যমুখী ঘাট থেকে মেঘনা নদীতে মাছ ধরতে যান জেলেরা। এ সময় মাঝ নদী থেকে তাদেরকে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।
দস্যুরা জালসহ আটটি ট্রলার নিয়ে গেছে বলে জানান ওসি।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার আসিফ মোহাম্মদ বলেন, অপহৃত জেলেদেরকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
