২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় উপজেলা পরিষদ ভবনে চুরি

মাগুরা সদর উপজেলা পরিষদ ভবনের তালা কেটে নগদ দুই লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 01:46 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, রোববার আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘একদল চোর’ নৈশ প্রহরীদের তাদের বাইরে থেকে আটকে রেখে ছয়টি কক্ষের তালা কাটে। স্থানীয় সরকার শাখা ও হিসাব শাখার আলমারি ভেঙে নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে।

এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও সুফিয়ান।