ফরিদপুরে সাত মামলার আসামি গ্রেপ্তার
ফরিদপুরে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যার বিরুদ্ধে সাত মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, রোববার সকালে শহরের গোয়ালচামট এলাকা থেকে ২২ বছর বয়সী শাহারিয়ার হোসেন শান্তকে তারা গ্রেপ্তার করেন।
শান্ত সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
র্যাব কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, শান্ত দীর্ঘদিন ধরে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় ইয়াবা বিক্রিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি অস্ত্র ও চারটি মাদকসহ সাতটি মামলা রয়েছে।
“সকালে গোয়ালচামট সড়কে তার অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়। সেখান থেকে ১৫টি পেট্রোলবোমা ও ৯০টি ইয়াবাসহ শান্তকে আটক করা হয়।”
তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে রইছ জানান।
