২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রায়: সংঘর্ষের ঘটনায় সিলেটে পুলিশের মামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদল ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 11:19 AM

Updated : 08 Apr 2022, 05:53 PM

শুক্রবার সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন বলে এ থানার ওসি গৌসুল হোসেন জানান।

ওসি জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার পাঁচ বছরের রায়ের পর বিএনপি নেতাকর্মীরা আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ, আওয়ামী লীগ-ছাত্রলীগ ও  বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান।

প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।