২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই শিশুকে ‘হত্যার পর’ মায়ের ডেটল পান

সিলেটের বিশ্বনাথে এক নারী তার দুই শিশুকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর দিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 09:28 AM

Updated : 08 Apr 2022, 05:52 PM

বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া-নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

বিউটি আক্তার রনি নামের ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কোনাউড়া-নোয়াগাঁও গ্রামের কৃষক কবির আলীর স্ত্রী।

পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বলেন, তিন বছর বয়সী ছেলে নাহিদুল ইসলাম মারুয়ান ও ১৮ মাসের ওয়াহিদুল ইসলাম রুমানকে বাথরুমে ‘বালতির পানিতে চুবিয়ে হত্যা’ করার পর বিউটি নিজে ‘ডেটল খেয়ে আত্মহত্যার চেষ্টা’ করেন।

শিশু দুটির লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।   

ওসি জানান, বিউটির স্বামী কবির আলীকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।