ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভারতীয়সহ নিহত ৬
ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক ভারতীয়সহ ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২২ জন।
মঙ্গলবার সদরে ধুলদী রেলগেইট এলাকায় কলকাতা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস খাদে পড়ে তিনজন ও ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
“এ সময় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।”
নিহতদের ভারতীয় নাগরিক সুশান্ত মন্ডলকে শনাক্ত করা গেছে। তার বাড়ি ভারতের বারাশা বলে জানান তিনি।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানান, পুলিয়া বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রাক ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিজনের মৃত্যু হয় ।
এরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মিলন মোল্লা (২৬), চাঁন মিয়া (৩৫) ও রিংকু।
তারা ট্রাকের শ্রমিক ছিলেন বলে ওসি জানিয়েছেন।
