২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারে কর্মবিরতি, ভোমরায় আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে কর্মবিরতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর হয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 03:59 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, সোমবার সকাল থেকে ভোমরা বন্দরে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। 

আমদানির পণ্য নিয়ে আসা পাঁচ শতাধিক ট্রাক সীমান্তের জিরো পয়েন্টে মাল খালাসের অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভারতের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করে।

আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি পণ্য আসতে দেরি হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।