চাঁদপুরে লঞ্চ থেকে ১৪ মণ জাটকা জব্দ
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৪ মণ জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার মধ্য রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত মেঘনা নদীর মোহনায় বিভিন্ন লঞ্চে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সিঞ্চন আহমেদ জানান।
তিনি বলেন, গোপন খবরে মেঘনা নদীর মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি তাসরিফ -১ ও ৪ এবং ফারহান-৫ লঞ্চে তল্লাশি চালিয়ে ১৪ মণ জাটকা মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
জব্দ জাটকা শহরের বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
