২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চাচাত ভাইকে হত্যার অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাচাত ভাইকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 11:08 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

ভাঙ্গা থানার ওসি মো. কাজী সাইদুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় আজিমনগর ইউনিয়নের কুনেকান্দা গ্রামের হান্নান মতুব্বরের (৬০) মৃত্যু হয়।

আজিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতালেব মাতব্বর বলেন, “বাড়ি উঠোনে শিশুরা খেলাধুলা করছিল। এই নিয়ে হান্নানের সঙ্গে তার চাচাত ভাই আওয়াল মাতুব্বরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আওয়ালের লাঠির আঘাতে হান্নান ঘটনাস্থলেই মারা যান।”

শিশুদের খেলাধুলার সময় কেন তাদের মধ্যে দ্বন্দ্ব বাধল সে বিষয়ে চেয়ারম্যান বা পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি সাইদুর বলেন, এই ঘটনায় নিহত হান্নানের মেয়ে মাকসুদা বেগম বাদী হয়ে রাত ৯টার দিকে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ খুনি ধরার চেষ্টাসহ ঘটনা তদন্ত করছে।

লাশ থানায় নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।