২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রের লাশ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি হল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 08:41 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আতিকুর রহমান খোকন জানান।

নিহত আতিকুর রহমান খান (২৫) বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের (২০১২-১৩) শিক্ষার্থী ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার কালীগঞ্জ ইউনিয়নের মোশাররফ হোসেন খানের ছেলে।

প্রক্টর বলেন, শুক্রবার আতিকুরের ভাই আশিক আরমান খান বাপ্পী ও তার স্ত্রী ক্যাম্পাসে বেড়াতে আসেন। ভাই ও ভাবিকে নিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি ও রাতে ফেইসবুকে সেই ছবি আপলোডও করেন তিনি।

“সকালে আতিকের ভাই তাকে বার বার ফোন করে না পেয়ে হলে যান।সেখানে গিয়ে জানালা দিয়ে দেখেন আতিক গলায় দড়ি লাগানো অবস্থায় রুমের মেঝেতে পড়ে আছে।”

আশপাশের শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুও কারণ জানা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান প্রক্টর।