ভুল করে অন্য কেন্দ্রে, পুলিশের সহায়তায় এসএসসি পরীক্ষা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে যাওয়ার পর পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পেরেছে।
জেলা ট্রাফিক পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে মেয়েটি জানতে পারে এটি তার কেন্দ্র নয়। তার কেন্দ্র এখান থেকে এক কিলোমিটার দূরে নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়।
শহরে যানজট থাকায় এক কিলোমিটার পথ ২০ মিনিটে কোনোভাবে যাওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “এদিকে মেয়েটি কাঁদছিল। পরে স্থানীয়দের অনুরোধে মোটরসাইকেলে করে তাকে তার কেন্দ্রে পৌঁছে দিয়েছি।”
