২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে চোখের ছানি অপসারন আদ-দ্বীনের

যশোরের মণিরামপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠান বিনামূল্যে অর্ধশতাধিক রোগীর চোখের ছানি অপসারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 06:29 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

উপজেলার কুয়াদা গ্রামে শুক্রবার আদ-দ্বীন ফাউন্ডেশন চক্ষু ক্যাম্প আয়োজন করে।  

মাইক্রেক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ার‌্যান অমলেন্দু মুখার্জি ক্যাম্প উদ্ধোধন করেন।

তিনি বলেন, শুধু ক্ষুদ্র ঋণ বিতরণ নয় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

“আমি ৭৯৮টি এনজিও তদারক করি। এর মধ্যে প্রথম ৫০টির তালিকায় আদ্-দ্বীন আছে। আমি তাদের মানুষের জন্য কল্যাণকর কাজ দেখে মুগ্ধ হয়েছি।”

তিনি অন্য এনজিওদের প্রতি আদ্-দ্বীনকে অনুসরণ করার আহ্বান জানান।

অধ্যাপক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজললুল হক, ভাইস চেয়ারম্যান আবেদ আলী, চক্ষু চিকিৎসক মিনহাজুর রহমান ডা. প্লাবন বসু প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিনামূল্যে আদ-দ্বীন মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া দরিদ্র শিক্ষার্থী সুমাইয়া, আলরিমা ও ফাতেমা তাদের স্বপ্ন পূরণের অভিব্যক্তি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শেখ মহিউদ্দিন বলেন, “আমরা শুধু মানুষকে ঋণ দিই না। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। গরীব অসহায়দের ডাক্তার হওয়ার সুযোগ সৃষ্টি করে দিই।”

আয়োজকরা জানান, শুক্রবার অনুষ্ঠিত এ ক্যাম্পে বিনামূল্যে ৭৫ জনের চোখের ছানি অপারেশন করা হয়। এর মধ্যে ৪০ জনকে লেপ দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের সন্তান ১৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা বৃত্তিও দেয়া হয়।