শ্রীপুরে সোনার দোকানে ডাকাতি
গাজীপুরের শ্রীপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মধ্যবাজারের ‘অন্তি অরিন সেন স্বর্ণ শিল্পালয়ে’ এ ঘটনায় ঘটে।
বাজার কমিটির সভাপতি মো. রুহুল আমিন খানের বরাত দিয়ে এসআই বলেন, “রাতে বাজার পাহারাদার আলাল, আব্দুল খালেককে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে ডাকাত দল। পরে সেন স্বর্ণ শিল্পালয়ের তালা কেটে সোনা ও রূপার অলঙ্কার এবংনগদ টাকা লুট করেছে তারা।”
ঘটনার পর থেকে দোকান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে এসআই হাসান বলেন, মামলা লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করবে পুলিশ।
তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
