২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ভটভটিকে বাসের ধাক্কা, নিহত ২

পাবনার ঈশ্বরদী উপজেলায় বাসের ধাক্কায় দুই ভটভটি যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত পাঁচজন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2018, 03:31 PM

Updated : 19 Aug 2022, 01:26 PM

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলায় এই দুর্ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দীন জানান।

নিহতরা হলেন সোলেমান মিয়া (৬০) ও শামসুদ্দিন কামাল (৫৫)। তাদের দুজনেরই বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারি গ্রামে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যাবসায়ী শরিফুল ইসলাম জানান, পাবনা থেকে ঈশ্বরদীগামী হানিফ পরিবহনের একটি বাস বেলা সাড়ে ১২টার দিকে একটি ভটভটিকে ধাক্কা দেয়।

“এতে ভটভটির ওই দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।”

আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।