২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ছুরি মেরে খুন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একজনকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 03:22 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদউদ্দিন জানান, নিহত মো. আক্কাস আলী (৩৫) শেরপুরের নলিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের মো. আমজাদ আলীর ছেলে।

আক্কাস শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরি করতেন জানিয়ে তিনি বলেন, বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে বুধবার রাতে স্থানীয়রা তাকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে।

“এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান। কিন্তু পথে তার মৃত্যু হয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।