২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাসচাপায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 03:01 PM

Updated : 25 Jul 2022, 08:28 PM

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার রানীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমিজ উদ্দীন (৮৫) উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা শহরের তুলাপট্টি মহল্লায় তার চেম্বারে দাঁতের চিকিৎসা দিতেন বলে স্থানীয়রা জানিয়েছে।

ওসি মিজানুর বলেন, তমিজ উদ্দীন রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।