০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ার বাস উল্টে চালক ও হেলপার নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে বাস উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 05:22 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

বুধবার দুপুরে উপজেলার লাহেনীপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান।

নিহতরা হলেন উপজেলার জগন্নাথপুর এলাকার মিজানুর রহমানের ছেলে বাস চালক নয়ন (৩৫) ও সাওতা গ্রামের সুজা উদ্দিনের ছেলে জাফর (২৫)।

আহতদের মধ্যে আটজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে পাশের খাদে পড়ে যায়।

ওসি খালেক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। আর উল্টে থাকা বাসের ভেতর থেকে হেলপার জাফরের লাশ উদ্ধার করা হয়েছে।