০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ২৮

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেইনের চের্হিনিভ অঞ্চলের প্রিলুকি শহর। এখানে একটি পাঁচতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ২৮

ইউক্রেনের প্রিলুকি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন জরুরি পরিষেবা কর্মীরা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2026, 10:59 AM

Updated : 08 Oct 2026, 10:59 AM

সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেইনে অন্যতম বড় আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাশিয়া থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইউক্রেইনে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবারের এ হামলায় নিহতদের মধ্যে শিশুও আছে আর এতে শিল্প কারখানা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার স্বরাষ্টমন্ত্রী ইভান ভিহভস্কি দেশজুড়ে রাশিয়ার হামলায় মোট ২৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেইনের উত্তরাঞ্চলীয় চের্হিনিভ অঞ্চলের প্রিলুকি শহর। এখানে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাঁচতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

চের্হিনিভের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানিয়েছেন, এতে পাঁচ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কিইভ থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, শহরতলী এলাকায় এক ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন।

জেলেনস্কি জানিয়েছেন, দেশজুড়ে ১০০ জন আহত হয়েছেন।

বিস্তারিত আসছে…