২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় মটরসাইকেলে পিকআপের ধাক্কায় নিহত ২

ঢাকার সাভারের আশুলিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 02:37 AM

Updated : 19 Aug 2022, 01:23 PM

মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিশিচন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম জানান।

নিহত রুবেল গাজী (২৫) খুলনা জেলার পাইকগাছা থানার কাশিমনগর এলাকার এবং হাসান আলী (২২) বগুড়া জেলার সোনাতলা থানার গড়গোবিন্দ এলাকার বাসিন্দা। তারা আশুলিয়ার ফিরোজা গামের্ন্ট কারখানায় অপারেটর পদে কাজ করতেন।

এসআই শফিকুল বলেন, মটরসাইকেল আরোহী রুবেল ও হাসান বাইপাইল থেকে জিরাব যাওয়ার পথে নিশিচন্তপুর এলাকায় পিছন থেকে পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে বেরণ এলাকায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।