কক্সবাজারে বাস-অটো সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি এ কে এম লিয়াকত আলী জানান।
নিহতরা হলেন টেকনাফ উপজেলার কম্বুনিয়া এলাকার সিকান্দর আলীর ছেলে ছৈয়দুর রজমান ( ৫০ ) ও অটোরিকশা চালক নুরুল আবছার।
আহতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মুফিজ (৩৪), উত্তর শিলখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৫) ও মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের আলী আহমদের ছেলে মোহাম্মদ রফিক (৩০)।
ওসি লিয়াকত বলেন, টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুরুল আবছার নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দুকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা ।
লাশ ময়ন্তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
